ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্মৃতি হকি লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী

রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ১ম বিভাগ হকিলীগ-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী জেলা হকি সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।উল্লেখ্য, হকি লীগের ফাইনালে সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বৈকালী সংঘ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, খেলাধূলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই খেলাধূলার বিকল্প নেই।রাজশাহীর ক্রীড়াঙ্গনে যে ঘাটতি রয়েছে, আমি দায়িত্ব গ্রহণের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলে সেগুলো পূরণ করবো। রাজশাহীর ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্টি করা হবে।এসময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যারা নিরলসভাবে পরিশ্রম করে ক্রীড়াঙ্গনকে সচল রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান রাসিক মেয়র।সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা হকি সমিতির যুগ্ম আহবায়ক ও ৮ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর জানে আলম জনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, রাজশাহী জেলা হকি সমিতির সদস্য সচিব তৌফিকুর রহমান রতন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্মৃতি হকি লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী

আপডেট সময় ১২:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩