ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

বাঘায় মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাংচুরসহ বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জরুরি সেবায় ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা মিস্ত্রী পাড়া গ্রামে নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, আড়ানী ঝিনা রেলগেট বাজারে আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের তারিফ উদ্দীন ও তার পিতা নবীর উদ্দীন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তারিফ উদ্দীনের সাথে একই গ্রামের আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিফ উদ্দীনের মোটরসাইকেলে আঘাত করলে কিছু অংশ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। পরে নীবর উদ্দীনের বাড়িতে হামলার সময় এক পথচারির মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, হামলার সময় রাস্তা দিয়ে আসছিলেন চকরপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে হাফেজ উদ্দীন নামের এক ব্যক্তি। এ সময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে।

নবীর উদ্দীনের ছেলে বকুল ইসলাম জানান, ঝিনা রেলগেট বাজারে মোটরসাইকেল ভাঙচুরের পর তার বাড়িতে হামলা চালায়। বেগতিক অবস্থা দেখে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মিস্ত্রিপাড়া গ্রামের আবু বাক্কারসহ তার লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে।

আবু বাক্কার জানান, আমাকে তাচ্ছিল্য করে কথা বলার বিষয় নিয়ে ঘটনার সুত্রপাত ঘটে। আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি মেম্বর মাসুদ রানা জানান, বিষয়টি জানার পর সেখানে গিয়ে তাদের সরিয়ে নেওয়া হয়। আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিষয়টি শুনেছি।

এ বিষয়ে বাঘা থানার উপ সহকারি পরিদর্শক বলরাম চন্দ্র জানান, ৯৯৯ এ কলের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

বাঘায় মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ

আপডেট সময় ১২:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩