ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

তিউনিশিয়ায় ৯০১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

অবৈধ্যভাবে ইউরোপে যায়ার উদ্দেশে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়া উপকূলে রেকর্ডসংখ্যক অভিবাসন প্রত্যাশী মারা গেছে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দেশটির পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল ফেকি এ তথ্য জানিয়েছেন।

কামেল ফেকি বলেন, “তিউনিশিয়া উপকূল থেকে ডুবে যাওয়া ৯০১ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে তিউনিশিয়ার ৩৬ এবং ২৬৭ জন বিদেশি অভিবাসী রয়েছেন। বাকিদের পরিচয় শনাক্ত করা যায়নি।”

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত ১৪ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছেন প্রায় ৭৫ হাজার ৬৫ জন অভিবাসী। নৌকায় চেপে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। উপকূল থেকে বিপুলসংখ্যক অভিবাসীর ইউরোপগামী যাত্রা বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর চাপে রয়েছে তিউনিসিয়া। তবে, দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ বলেছেন, তার দেশ সীমান্তরক্ষী হিসাবে কাজ করবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

তিউনিশিয়ায় ৯০১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩