ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী

হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৪০ জেলায় শনিবার(২৯ আগস্ট) রাত ৯টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দেশের কয়েকটি এলাকায় হালকা বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিষয়ক পূর্বাভাসদাতা মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’ জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় চট্টগ্রাম বিভাগের রাঙামাটি ও খাগড়াছড়ির দু-একটি জায়গায় এবং সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় হালকা বজ্রপাত হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য জেলার দু-একটি এলাকাতেও শনিবার রাত ৯টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ‘আবহাওয়াবিদ’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

আপডেট সময় ০৭:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬