ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি: ফেনীর পুলিশ সুপার পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস চাঁদাবাজি ও দখলবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের পরিকল্পনায় সুইডেন আসলাম গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর খলিলুর রহমানের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস

ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা আবেদনে সহায়তা দিতে আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (এসজিজিএস)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদনে সহায়তা দিতে আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনার জন্য সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিয়েছে।

এই নিয়োগের পরিপ্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর থেকে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস কলকাতা ও শিলিগুড়িতে নির্ধারিত ঠিকানায় তাদের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করবে।

নতুন ব্যবস্থা অনুযায়ী, কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভে, সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১ ঠিকানায়।

অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

উপ-হাইকমিশন সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যের ভিসা আবেদনকারীদের নতুন এই কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে।

এর আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামে একটি বেসরকারি সংস্থা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস

আপডেট সময় ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬