ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন ফাতেমার পড়াশোনার সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত প্রয়োজন ফুরিয়েছে, এখন আমি জামিন চাই না : ট্রাইব্যুনালে দীপু মনি নিজ বাসায় ঢুকে ছুরিকাঘাতে ২১ বছরের মডেলকে হত্যা নেপালে ভয়াবহ বন্যা, নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার কুড়াতে হুড়োহুড়ি ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

নেপালে ভয়াবহ বন্যা, নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার কুড়াতে হুড়োহুড়ি

প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপাল। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই নদীতে ভেসে আসা রান্নার গ্যাসের সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে মানুষের হুড়োহুড়ির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, নেপালের রসুয়া জেলা ও ভারত-নেপাল সীমান্তসংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা স্রোতের সঙ্গে কাদা-আবর্জনার পাশাপাশি ভেসে আসছে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিপুলসংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও দেখা যায়।

খবর ছড়িয়ে পড়ার পর নদীর তীরে ভিড় করেন অনেকে। কেউ দড়ি, কেউ বাঁশ, আবার কেউ জাল নিয়ে প্রবল স্রোতের মধ্যে ভেসে আসা সিলিন্ডার ও অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা করেন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমেও এসব জিনিস তীরে তুলে আনেন।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের নেটিজেন এ ঘটনাকে ‘চরম অমানবিকতা’ ও ‘হরিলুট’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের ভাষ্য, ভয়াবহ দুর্যোগে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পরিবার স্বজন হারানোর শোকে কাতর, তখন দুর্গত মানুষের ভেসে যাওয়া সম্পদ সংগ্রহে মেতে ওঠা লজ্জাজনক।

তবে অন্য একটি পক্ষের দাবি, ভয়াবহ বন্যায় বহু পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। খাদ্য ও বেঁচে থাকার সংকটে পড়া মানুষ জরুরি প্রয়োজন মেটাতেই নদীতে ভেসে আসা রান্নার সামগ্রী সংগ্রহের ঝুঁকি নিচ্ছেন।

প্রসঙ্গত, বুধবার তিব্বত সীমান্ত থেকে নেমে আসা ভোটেকোশী ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। বন্যার স্রোতে বহু স্থাপনা, সেতু ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগের এই পরিস্থিতিতে নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন

নেপালে ভয়াবহ বন্যা, নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার কুড়াতে হুড়োহুড়ি

আপডেট সময় ০৭:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬