ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রয়োজন ফুরিয়েছে, এখন আমি জামিন চাই না : ট্রাইব্যুনালে দীপু মনি নিজ বাসায় ঢুকে ছুরিকাঘাতে ২১ বছরের মডেলকে হত্যা নেপালে ভয়াবহ বন্যা, নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার কুড়াতে হুড়োহুড়ি ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট

কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিক (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আসিক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চরবেরু এলাকার মাহিদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সমবয়সী কয়েকজনের সঙ্গে আসিক ওই পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পুকুরের মাঝামাঝি চলে যায়। দীর্ঘ সময় পার হলেও তাকে পানির ওপরে উঠতে না দেখে এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় পুকুরের তলদেশ থেকে আসিককে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, কাজের সুবাদে আসিকের বাবা মাহিদুল বল্লা পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। পরিবারের সঙ্গে সেখানেই থাকত আসিক।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, আসিক মৃগীরোগে আক্রান্ত ছিল। পুকুরের মাঝখানে গোসলের সময় সে অচেতন হয়ে পানিতে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়োজন ফুরিয়েছে, এখন আমি জামিন চাই না : ট্রাইব্যুনালে দীপু মনি

কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬