ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট উদ্ধারকাজে ‘সাইবর্গ’ তেলাপোকা, ধ্বংসস্তূপে পৌঁছে দেবে ওষুধ পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে সোনা-টাকা লুটে নিল ডাকাতের দল আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ  পবিপ্রবিতে জমকালো আয়োজনে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসিকে নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ 

নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী ৬৪ জন ভিডিপি সদস্যের হাতে পরিবেশ রক্ষার বার্তা হিসেবে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গত ১৬ তারিখ থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন। এ সময় প্রশিক্ষক মো. ফিরোজ আলীসহ আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা দায়িত্ব পালনে আরও দক্ষ ও সক্ষম হয়ে উঠবেন। অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগবে বলে আশা করি।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে এবার প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি

আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ 

আপডেট সময় ০৫:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬