ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট উদ্ধারকাজে ‘সাইবর্গ’ তেলাপোকা, ধ্বংসস্তূপে পৌঁছে দেবে ওষুধ পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে সোনা-টাকা লুটে নিল ডাকাতের দল আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ 

চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) চউকের অথোরাইজ-২ এর আওতাধীন এলাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়। একই অভিযানে একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।

অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডের শান্তিবাগ এলাকায় অবস্থিত স্বপ্ন সুপারশপে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জায়গার মালিককে ৭ লাখ এবং সুপারশপ কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া উৎসব সুপারশপকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত অংশ আগামী ২৭ নভেম্বরের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত শেফ লাউঞ্জ রেস্টুরেন্ট সিলগালা করা হয়। চউক সূত্র জানায়, নগরীতে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ, নকশার ব্যত্যয় এবং বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার অথোরাইজ-২ এর আওতাধীন এলাকায় সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অনুমোদিত নকশার ব্যত্যয় করে কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নকশার ব্যত্যয় ও অনিয়মের বিরুদ্ধে চউকের অভিযান চলমান থাকবে। যারা অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করছেন, তাদের আইন মেনে ব্যত্যয়কৃত অংশ সংশোধন করতে হবে। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে

চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট

আপডেট সময় ০৬:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬