ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে সোনা-টাকা লুটে নিল ডাকাতের দল আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ  পবিপ্রবিতে জমকালো আয়োজনে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসিকে নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির হড়কা বান ও ভূমিধস নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠিত ভেড়ামারার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা, লাল পতাকা স্থাপন বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা মোড় এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’

জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬