ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে সোনা-টাকা লুটে নিল ডাকাতের দল আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ  পবিপ্রবিতে জমকালো আয়োজনে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসিকে নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির হড়কা বান ও ভূমিধস নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠিত ভেড়ামারার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা, লাল পতাকা স্থাপন বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠিত

  • শেখ সাগর আহমেদ
  • আপডেট সময় ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে
পরিবেশ সুরক্ষা ও সবুজের সমারোহ সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার ১১৬ নং গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ সাগর আহমেদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার,রামপাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আরিফ হাসান গজনবী,রামপাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ,রামপাল প্রেস ক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহানুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
উদ্যোক্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ সাগর আহমেদ জানান, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতেই তাঁর এই আয়োজন।
অনুষ্ঠান পরিচালনা ও চারা বিতরণে সার্বিক সহযোগিতা করেন সহকারী শিক্ষিকা হ্যাপি বেগম, সহকারী শিক্ষিকা মঞ্জু বেগম, সহকারী শিক্ষিকা রিনা বেগম এবং সহকারী শিক্ষক গোপি পাল।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজ হাতে  কয়েকটি গাছের চারা রোপণ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’

গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬