ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

দেশে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার মজুদ রয়েছে। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, বিগত দিনে একটি দলীয় মতের অনুসারী হিসেবে যারা সার ডিলারের দায়িত্বে ছিলেন, তাদের বহাল রাখা হবে। তাদের বাদ দেওয়া হবে—এমন কথা গুজব। তবে কোনো ডিলারশিপের জায়গা শূন্য হলে সেখানে নতুন করে একজন ডিলার নিয়োগ দেওয়া হবে।

শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “এটাই তারেক রহমান সরকারের নীতি—দল-মত নির্বিশেষে দেশের স্বার্থকে এক করে কাজ করা।” সার সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার নিজ গ্রামের ও নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সার ডিলার হওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। এ সার নিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে গুজব ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য জেলা প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই টিম নিয়মিতভাবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন।

সভায় জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিবন্ধিত রাসায়নিক সার ডিলাররা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬