ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে হিলির পাউশগাড়া স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে বিএনপিকে খুবই ছোট মনে করার চেষ্টা করেন। মনে করেন, ধাক্কা দিলেই বিএনপি চলে যাবে। অতীতে অনেকে এরকম কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেবেন না, তারা কিন্তু আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, এখনও যারা দুঃস্বপ্ন দেখছেন, বিএনপিকে একটু নাড়া দিলেই, ইচ্ছা করলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, তাদের বলি, বিএনপির শেকড় হচ্ছে জনগণের মাঝে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায় নাই, বিএনপি আত্মসমর্পণ করার দল না। বিএনপির নেতা শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই, আপস করেন নাই। জনগণকে একলা ফেলে পালিয়ে যান নাই।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দল বিএনপি। বিএনপি জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বিএনপি।

মন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখানোর চেষ্টা করেন, তাদের বলি, গণতন্ত্রের ভাষায় কথা বলুন। দয়া করে জনগণের কাছে আসুন। জনগণ যাদের দায়িত্ব দেবে, তারাই দায়িত্ব পালন করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। জনগণ সবাই সজাগ, জনগণ জানে এই জনদুর্ভোগের প্রতিরোধ কীভাবে করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

আপডেট সময় ০৬:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬