ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কুমিল্লা চৌদ্দগ্রাম নবগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ঝর্ণা আক্তার(৩৫) নামের এক নারী নিহত ও অপর ১১ জন নিহত হয়েছেন।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকামুখী পিকআপ ভ্যানকে (চট্টমেট্রো-ন-১১-৪৫৪০) যাত্রাবাহী দ্রুতগতির শ্যামলী পরিববহনের বাস(ঢাকামেট্রো-ব-১৪-৫৫৬১) পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং শ্যামলী বাস ডিভাইডার ও চট্টগ্রামমুখী সড়ক পার হয়ে যাত্রী ছাউনীর সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী ঝর্ণা আক্তার নিহত, ১০ যাত্রী আহত ও বাসের ১ জন যাত্রী আহত হন। নিহত ও আহত পিকআপের যাত্রীরা চট্টগ্রাম থেকে চান্দিনায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, আমাদের ষ্টেশনের একটু দূরেই সড়ক দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ এসএম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

কুমিল্লা চৌদ্দগ্রাম নবগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

আপডেট সময় ০৬:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩