ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

সোমবার (২৪ জুলাই) রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।

সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং ০১৩২৩৭৯২ হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, নিরাপত্তা শঙ্কা ও হত্যার হুমকির বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি (মঙ্গলবার) আদালতে জানাব এবং আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

হিরো আলম বলেন, আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজ হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি, কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি

আপডেট সময় ০১:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩