ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে এমপি এনামুলের ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

রোববার রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন করেন এনা গ্রুপের স্টাফ কর্মকর্তা পারভেজ হোসেন। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের পক্ষে মামলার এই আবেদন করেন। এনা গ্রুপ এনামুলের মালিকানাধীন প্রতিষ্ঠান।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এনামুল হকের পূর্বের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মন্তব্য করেন মিজানুর রহমান।

মামলার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘এ সময়ে আমাদের নামে মামলা হতেই পারে। আমার নামে ৬২টি মামলা আছে। এটার মাধ্যমে না হয় ৬৩টা হবে। আমার কর্মীরাই মামলা নিয়ে এখন চিন্তা করেন না, আর আমি তো লিডার!’

তৃতীয় মাত্রায় দেওয়া বক্তব্য এখনো সঠিক মনে করেন কি না, জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘অবশ্যই সঠিক। রাজশাহীর মানুষের কাছে তা দিনের আলোর মতোই পরিষ্কার।’

অবশ্য একই অনুষ্ঠানে মিজানুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম সম্পর্কেও মন্তব্য করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে এমপি এনামুলের ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ।

আপডেট সময় ০৫:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩