ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

জিম্বাবুয়ে মিশন নিয়ে সাকিবরা এখন ব্রিসবেনে

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা বাংলাদেশ দলের বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর কিছুটা অস্বস্তিতে রয়েছে সাকিব আল হাসানের দল। 

সিডনির সেই ব্যর্থতা ভুলে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ব্রিসবেনে। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় ব্রিসবেনে পৌঁছেছে টিম টাইগার্স।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পায় টাইগাররা। পরের ম্যাচে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের হারের কবলে পড়ে বাংলাদেশ। আজ অবশ্য ব্রিসবেনের বিমান বন্দরে বেশ হাসি খুশি অবস্থাতেই দেখা গিয়েছে সাকিব আল হাসান-নাসুম আহমেদকে।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাকিবদের। এক পর্যায়ে সাংবাদিক বনে যেতেও দেখা গেছে সাকিব-নাসুমকে। ব্রিসবেনে আজ কোনো অনুশীলন নেই টাইগারদের, যে কারণে হোটেলেই সময় কাটাবেন ক্রিকেটাররা। হোটেলে পৌঁছার আগেই বাংলাদেশ দল সোজা চলে গিয়েছে ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা স্টেডিয়ামে। উদ্দেশ্য উইকেট দেখা, তা দেখতে সদলবলে মাঠে পুরো দল। এরপর আগামীকাল শনিবার দলীয় অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

জিম্বাবুয়ে মিশন নিয়ে সাকিবরা এখন ব্রিসবেনে

আপডেট সময় ০২:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২