ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি

ঢাকা: সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ১১৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৪টি।

এদিকে হাজিদের সুবিধার্থে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাস্টমস জোন করা হয়েছে। একইসঙ্গে এবারই প্রথম আলাদা করে জমজমের পানি আনার অনুমতি বাদ দিয়ে বিমানবন্দরে প্রত্যেক হাজিকে ৫ লিটার জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

এ বছর হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন। বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজি সৌদি আরবে যান। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১,১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছে দেয়। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি

আপডেট সময় ১২:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩