ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস ৭ নভেম্বর ঘিরে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নবাবগঞ্জের উপজেলা প্রকৌশলী নাজমুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁ’সির ম’ঞ্চ’ ৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১ কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

যেকোনো দুর্যোগে মানবতার সেবায় র‍্যাব মানুষের পাশে আছেঃ

র‍্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম বলেছেন, যেকোনো দুর্যোগের সময় মানবতার সেবায় র‍্যাব মানুষের পাশে আছে ও থাকবে । ঘূর্ণিঝড় সিত্রাং’র কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এসব কর্মহীন মানুষগুলোর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

তাই র‍্যাব ওইসব মানুষের বন্ধু হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় চিত্রাং’র ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, র‍্যাব দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, দেশের আভিধানিক কাজের পাশাপাশি আত্নমানবতার সেবায় কাজ করছে র‍্যাব। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভবিষ্যতেও র্যাবের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশে কোন জঙ্গিবাদ উত্থান ঘটাতে পারবে না, পাহাড় বা দুর্গম এলাকা যেখানেই জঙ্গিদের উত্থান হয়েছিলো, সেখানেই র‍্যাব তা নির্মূল করেছে।

বান্দরবনে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সহিংস চক্রকেও আটক করেছে র্যাব। পরে র‍্যাব মহাপরিচালক উপজেলার রাধাবল্লভ মাছঘাটে নদীতে স্পীড-বোট যোগে বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে মোট ৫ শতাধিক মানুষের অসহায় মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, চিড়া, গুড়, লবণ, আলু ও স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন,র‍্যাব -৮ বরিশাল রেঞ্জের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন সহ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস

যেকোনো দুর্যোগে মানবতার সেবায় র‍্যাব মানুষের পাশে আছেঃ

আপডেট সময় ১০:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২