৭০ বছর বয়সে গোলকিপিং, ইতিহাস গড়তে যাচ্ছেন গঞ্জালেস

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৭১ বার পড়া হয়েছে

বয়স যে শুধুই একটি সংখ্যা, ফুটবল মাঠের এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণ করতে চলেছেন স্পেনের অ্যাঞ্জেল মাতেওস গঞ্জালেস। আগামী রবিবার স্পেনের পঞ্চম সারির ফুটবল লিগে সিডি কোলুঙ্গার হয়ে মাঠে নামলে তিনি হবেন দেশটির ইতিহাসে যেকোনো অফিসিয়াল ম্যাচে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার।

৭০ বছর বয়সী মাতেওস এক সময় পেশায় ছিলেন খনি শ্রমিক। ৪৩ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিলেও এই দীর্ঘ সময়ে তিনি খেলাধুলা থেকে দূরে সরেননি। চলতি মৌসুমে তিনি কোলুঙ্গার গোলরক্ষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছিলেন। তার এই একাগ্রতা ও ফুটবলের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতেই ক্লাবটি তাকে ম্যাচডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো রেকর্ড গড়া বা অদ্ভুত কাণ্ড ঘটানোর চেষ্টা নয়, বরং মাতেওসের প্রতি এক বিশেষ সম্মাননা।

কোলুঙ্গা তাদের ইনস্টাগ্রাম বার্তায় বলেছে, মাতেওস ফুটবলারদের জন্য প্যাশন, ধারাবাহিকতা ও শ্রদ্ধার এক অনন্য উদাহরণ। যারা শুধু তার বয়সের দিকে নজর দিচ্ছেন, তারা ফুটবলের প্রকৃত মূল্যবোধটাই বুঝতে পারছেন না।

মাতেওস নিজেও এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। স্থানীয় পত্রিকা লাস প্রভিন্সিয়াসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ৭ম দশকে এসেও তিনি নিজেকে বেশ চটপটে মনে করছেন। মাতেওস বলেন, ‘যখন খেলা শুরু করেছিলাম, তখন ফুটবলটা ছিল অন্যরকম। পিচ কাঁদা হয়ে গেলে রেফারির চোখ ফাঁকি দিয়ে গোলপোস্টের পাশে রাখা বালতি দিয়ে জল সেচে ফেলতাম।’

স্প্যানিশ লিগের গ্রুপ-টু-এর এই ম্যাচে প্রাভিয়ানোর বিপক্ষে মাতেওসের মাঠে নামা এখন কেবল সময়ের অপেক্ষা। তার এই প্রত্যাবর্তন পুরো ফুটবল বিশ্বের জন্যই এক বড় অনুপ্রেরণা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭০ বছর বয়সে গোলকিপিং, ইতিহাস গড়তে যাচ্ছেন গঞ্জালেস

আপডেট সময় ০৬:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬