সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫০০ বার পড়া হয়েছে

কেপ ভার্দে বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে ‘ভাইরাল’ হওয়া ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম। শনিবার (০৪ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ। গ্রুপ পর্বের সব ম্যাচে সহজে জেতা আর্জেন্টিনা এ ম্যাচে হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন সেই তান্ত্রিক।

তিনি বলেছেন এভাবে, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ এর আগে হ্যারি কেইনকে নিয়ে নানা কওয়াকু বোনসাম বলেছিলেন, আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।

ম্যাচ শেষে সেই তান্ত্রিক দাবি করেন, আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেবো, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।

তার সেই কথা মিলেও যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন। এরপর থেকে কওয়াকু বোনসামকে নিয়ে পুরো বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে নিয়ে করা মন্তব্য কতটা সত্যি হয়, দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

আপডেট সময় ০৯:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬