ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

২৮০ কোটি টাকা লেনদেনের অভিযোগ: নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও শত কোটি টাকার লেনদেনের অভিযোগের মামলায় তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আলমগীর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, নিজাম হাজারী ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৭২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তার নামে থাকা ৮২টি ব্যাংক হিসাবে প্রায় ২৮০ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৯১৪ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যা সন্দেহজনক হিসেবে তদন্তাধীন রয়েছে।

তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্রের মূল কপি জব্দের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চট্টগ্রামের উপ-কর কমিশনারকে (কর সার্কেল-৫৪) প্রয়োজনীয় নথিপত্র জব্দের নির্দেশ দেন।

রিয়াজ হোসেন বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। জব্দ করা নথিপত্র পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

২৮০ কোটি টাকা লেনদেনের অভিযোগ: নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬