ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সেই রাজ্যের স্থানীয় পৌরসভার (মিরা-ভাঈন্দর পৌরনিগম) অন্তর্গত পশ্চিম ভাঈন্দরের উত্তান চক এলাকায় এলাকায় ‘ইন্দিরা নগর’ নাম বদলে বাসস্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে  ‘বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, অনেক বাঙালি থাকার কারণে অনেকেই এলাকাটিকে ‘বাংলাদেশ’ বলে ডাকতে শুরু করেন। ধীরে ধীরে বাঙালি মানুষের আধিক্য বাড়তে থাকায় এলাকাটি ‘বাংলাদেশ’ নামে পরিচিতি লাভ করে।

মিরা-ভাঈন্দর পৌরসভা সূত্রে জানা যায়,  ওই এলাকায় বসবাসকারী মানুষের আধার কার্ড, বিদ্যুতের বিল, এমনকি পৌরসভার কাছ থেকে পাওয়া সরকারি বাড়িতেও মানুষ ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করে আসছে। এর ফলে স্বাভাবিকভাবেই পৌরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসস্ট্যান্ডকে ‘বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে। গত শুক্রবার নামের সেই ফলকটি সামনে আসে।

এর আগে,  ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে ‘বাংলাদেশ’ নামে  ভারতের একটি গ্রামের খোঁজ পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’

আপডেট সময় ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩