ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

গ্রিস উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৯ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৪ জুন) গ্রিসের কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন মানুষ ছিলেন তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

গ্রিসের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কোস্ট গার্ড জানায়,  মঙ্গলবার রাতে নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে সংস্থাটি। এটি ইতালি যাচ্ছিল। কোস্ট গার্ডের একটি নৌযান সেটির কাছে গিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়। নৌকার যাত্রীরা তাদের সহযোগিতা প্রত্যাখ্যান করে এবং যাত্রা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এর পর তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু হয়।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটি লিবিয়ার শহর তবরুক থেকে রওনা দিয়েছিল। যাত্রীদের বেশিরভাগ ছিলেন তরুণ।   গ্রিক কর্তৃপক্ষ মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানায়, বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী মিসর, সিরিয়া ও পাকিস্তানের। উদ্ধারকৃতদের কালামাতা শহরে নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট সময় ১১:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩