ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কুমিল্লার লাকসাম থানা পুলিশের অভিযানে অজ্ঞানপার্টির ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চান্দিনা থানার মাধাইয়া,মুরাদনগর থানার নলুয়া চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চক্রটির দলনেতা মো.শাহজাহান (২৬), সদস্য মিজানুর রহমান (৩১), নুর ইসলাম (২৪), মো. মিজান (২৩),মো. হানিফ (৩২), শিপন মিয়া (২৩), মো. সুমন আহমেদ (২৫)।

সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান। তিনি জানান,কুমিল্লার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশলে তারা খাবারে বিষ দিয়ে মিশুক,অটোরিকশা চালকদের অচেতন করে সব চুরি করতো। গোপন খবরে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মিশুক গাড়িসহ মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে একই কায়দায় চোরাই আরও দুটি মিশুক গাড়ি উদ্ধার করে পুলিশ। আশফাকুজ্জামান জানান,একটি চুরির সূত্র ধরে শাহজাহানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চক্রে অন্তত ১০ সক্রিয় সদস্য আছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুমিল্লার লাকসাম থানা পুলিশের অভিযানে অজ্ঞানপার্টির ৭ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩