ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

কুমিল্লায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় গাঁজা’সহ ০৩ জন গ্রেফতার

কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ২২ মে ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা’সহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। জয়পুরহাট জেলার সদর থানার আদর্শপাড়া গ্রামের মোঃ আনছার এর মেয়ে রেশমা বেগম ডলি (৩০); ২। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের মৃত মোশারফ এর মেয়ে মোমেনা ওরফে শান্তনা (৩৫) এবং ৩। দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসিদ্ধপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর মেয়ে অজুফা ওরফে আন্জুআরা (৩৬)।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও মাদক পরিবহনের জন্য তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ধরনের পন্থা অবলম্বন করত। মূলত গ্রেফতারকৃত আসামীরা মহিলা হওয়ার দরুণ অন্যান্যদের তুলনায় তাদের সন্দেহের ঝুঁকিও কম থাকায় তারা বাসে/সিএনজিতে সাধারণ যাত্রীবেশে উঠে নিজস্ব ব্যাগে করে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহন করত বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

কুমিল্লায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় গাঁজা’সহ ০৩ জন গ্রেফতার

আপডেট সময় ০২:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩