ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ 

শার্শায় ৬১টি পিচ স্বর্ণের বার সহ তিন পাচারকারী আটক

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি পিচ সোনার বারসহ তিন ‘পাচারকারীকে’ আটক করেছে বিজিবি। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা। এ সময় চোরায় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ঠা এপ্রিল) বিকেলে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা – যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুস আলীর ছেলে বিল্লাল হোসেন (২৩), অপর দুুইজন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা, একজন বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), আর মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০)

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থানে অভিযান পরিচাালনা করে। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন ‘পাচারকারীকে’ থামতে বললে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় বিজিবি ধাওয়া করে তাদের মোটরসাইকেলসহ জব্দ করে। পরে মোটরসাইকেলটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩১ জন আসামিসহ মোট ৯৬ কেজি ১৪ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার মূল্য ৭৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা। চোরাচালান প্রতিরোধে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ

শার্শায় ৬১টি পিচ স্বর্ণের বার সহ তিন পাচারকারী আটক

আপডেট সময় ০৮:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩