ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন
বদলি-পদায়ন থেকে প্রকল্প বাণিজ্য

সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমানের বিরুদ্ধে সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা, বদলি-পদায়ন বাণিজ্য, ভুয়া বিল অনুমোদন এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। অধিদপ্তরের বর্তমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান এবং তাঁর সহযোগী প্রকৌশলী নুরু ইসলাম সওজের গুরুত্বপূর্ণ দরপত্র, প্রকল্প অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তে একক আধিপত্য বজায় রেখেছেন বলে একাধিক অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে। ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) অতিরিক্ত বিল পরিশোধের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরত দেওয়া এই কর্মকর্তার সাম্প্রতিক পদায়ন ও কর্মকাণ্ড নিয়ে অধিদপ্তরের ভেতরে ও বাইরে নতুন করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সওজের অভ্যন্তরীণ তথ্য ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি অনুযায়ী, কথিত সিন্ডিকেটটি মূলত তিনটি স্তরে তাদের কার্যক্রম পরিচালনা করে—বদলি ও পদায়ন বাণিজ্য, প্রকল্প নিয়ন্ত্রণ এবং বিদেশ সফরের আড়ালে অর্থ পাচার-সংক্রান্ত কার্যক্রম। অভিযোগ রয়েছে, উচ্চপদে নিয়োগ ও লাভজনক জোনে বদলির ক্ষেত্রে এ.কে.এম. আজাদ রহমান সমন্বয়কের ভূমিকা পালন করেন এবং প্রকৌশলী নুরু ইসলাম তাঁকে প্রশাসনিক সহায়তা দিয়ে থাকেন।

ভুক্তভোগী ঠিকাদার ও নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একাধিক সিনিয়র কর্মকর্তার ভাষ্যমতে, গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোতে মাঠপর্যায়ে বাস্তব কাজের অগ্রগতির তুলনায় অনুগত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ও ভুয়া বিল পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সাধারণ ও প্রতিদ্বন্দ্বী ঠিকাদারদের জন্য দরপত্র প্রক্রিয়া অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট কমিশন দিতে অস্বীকৃতি জানালে ফাইল আটকে রাখা, বিল নিষ্পত্তিতে বিলম্ব ঘটানো কিংবা কালো তালিকাভুক্ত করার ভয় দেখানোর মতো কৌশল নেওয়া হতো বলে দাবি করা হয়েছে।

একইভাবে, কর্মকর্তাদের বদলি ও পদায়নকেও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো বলে অভিযোগ উঠেছে। কোন জেলা বা মেগা প্রকল্পের দায়িত্ব কে পাবেন, তা মেধা বা জ্যেষ্ঠতার পরিবর্তে সিন্ডিকেটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হতো বলে অভ্যন্তরীণ মহলে আলোচনা রয়েছে। এ ছাড়া গত কয়েক মাসে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে একাধিক কর্মকর্তার বিদেশ সফরের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে; অভ্যন্তরীণ সূত্রগুলোর অভিযোগ, এসব সফরের আড়ালে প্রকল্প-সংশ্লিষ্ট অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রশাসনিক নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় এ.কে.এম. আজাদ রহমান তৎকালীন সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) মুখোমুখি হয়েছিলেন। নথির তথ্য অনুযায়ী, জয়দেবপুর থেকে দেবগ্রাম-ভুলতা-নয়াপুর বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত জাতীয় মহাসড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্পে দায়িত্ব পালনকালে দুটি গ্রুপের কাজে ২১ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা অতিরিক্ত বিল পরিশোধের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতির বিষয়টি তিনি কমিশনে স্বীকার করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় কোষাগারে ২ লাখ টাকা জমা দেন।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৩(বি) ও ৩(ডি) অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর ০২/২০১২) রুজু করা হয়েছিল। তবে মামলা চলাকালে তিনি হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৮১৬/২০১২) দায়ের করলে আদালত প্রাথমিকভাবে তিন মাসের জন্য বিভাগীয় কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো হয়। পূর্ণাঙ্গ শুনানি শেষে রিটটি নিষ্পত্তি হওয়ার পর তিনি পুনরায় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসেন।

অধিদপ্তরের সংশ্লিষ্টদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে দীর্ঘদিন প্রশাসনিক সুরক্ষা বলয়ে ছিলেন এ.কে.এম. আজাদ রহমান। বর্তমান প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সময়েও সর্বশেষ প্রজ্ঞাপনে ঢাকা জোনে পদায়নসহ একাধিক গুরুত্বপূর্ণ রদবদল নিয়ে সওজের ভেতরে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও পুরোনো সিন্ডিকেটটি নতুন করে সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

এদিকে, সরকারি চাকরির বেতনের সঙ্গে সংগতিহীনভাবে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, জমি এবং নিজ গ্রামে বিপুল সম্পদ গড়ার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। ঠিকাদার সংকট ও প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে দেশের বিভিন্ন স্থানে সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন দপ্তরের কয়েকজন কর্মকর্তা।

প্রশাসনিক বিশ্লেষক ও সওজের সংশ্লিষ্ট মহলের মতে, কেবল বদলি বা সাময়িক পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের এই প্রাতিষ্ঠানিক অনিয়ম দূর করা সম্ভব নয়। এ.কে.এম. আজাদ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে উচ্চক্ষমতাসম্পন্ন স্বাধীন তদন্ত, প্রকল্পগুলোর ফরেনসিক অডিট এবং সংশ্লিষ্টদের সম্পদের হিসাব যাচাই করা জরুরি। তা না হলে সড়ক অবকাঠামো খাতের উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমানের দপ্তরে দরপত্র নিয়ন্ত্রণ, ভুয়া বিল, বদলি বাণিজ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ট্রুথ কমিশনের নথি-সংক্রান্ত সুনির্দিষ্ট ৬টি লিখিত প্রশ্ন পাঠানো হয়। তবে তিনি কোনো লিখিত জবাব দেননি। এ ছাড়া তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং খুদে বার্তারও কোনো উত্তর দেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট

বদলি-পদায়ন থেকে প্রকল্প বাণিজ্য

সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট

আপডেট সময় ১২:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬