ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় প্রবাসী স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়ার অভিযোগে কৃষক কারাগারে

বগুড়া জেলার ধুনট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে দায়ের করা মামলায় ফিজার সরকার (৪৮) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফিজার সরকার উপজেলার পারধুনট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই প্রবাসীর স্ত্রীর বাড়ির পাশে ফিজার সরকারের ফসলি জমি আছে। ওই জমিতে ফিজার সরকার এ বছর ভুট্টোর চাষ করেছেন। শনিবার দুপুরের দিকে ওই প্রবাসীর স্ত্রী বাড়ির পাশে শ্যালো মেশিনের পানিতে কাপড় পরিষ্কার করে বাড়িতে ফিরছিলেন।

এসময় ফিজার সরকার তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। প্রবাসীর স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ফিজার সরকার কৌশলে পালিয়ে যান। সামাজিকভাবে বিচার চান ওই নারী। পরে বিচার না পেয়ে সোমবার দুপুরের দিকে ফিজার সরকারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করেন তিনি। থানা পুলিশ অভিযান চালিয়ে ফিজার সরকারকে পারধুনট এলাকা থেকে আটক করে।

থানা হাজতে আটক ফিজার সরকার জানান, ওই নারীর ছাগল তার খেতের ভুট্টোর গাছ খেয়েছে। সেই ছাগল তাড়িয়ে ওই নারীর বাড়িতে নিয়ে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। সে কারণে ক্ষুব্ধ হয়ে ওই নারী তার বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করছে।

প্রবাসীর স্ত্রী জানান, তার স্বামী ৫ বছর ধরে জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন। তিনি শ^শুর-শাশুড়ি ও দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। তার কোন ছাগল নাই। নিজেকে বাঁচাতে ফিজার সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ফিজার সরকারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর লিখিত অভিযোগটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। আটক ফিজার সরকারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বগুড়ায় প্রবাসী স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়ার অভিযোগে কৃষক কারাগারে

আপডেট সময় ০৯:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩