ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

ফজরের নামাজ শেষে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ফজরের সালাত আদায় করে রাস্তায় ঘুরতে বেড়িয়েছিল দুই বন্ধু। হঠাৎ পিকআপের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় দুই কিশোরের। নিহতরা হল ওই ইউনিয়নের রামনাথেরপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে জিয়াম (১৫) ও আরজু মিয়ার ছেলে রনি (১৪)।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। শনিবার (১৫ অক্টোবর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে পুলিশ জানায়, ফজরের নামাজের পর সকালে জিয়াম ও রনি ওই এলাকার রাস্তা দিয়ে হাটছিল। হঠাৎ একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দু’জন মারা যায়। সকালে হওয়ায় ফাঁকা রাস্তা থাকায় দ্রুতপিকআপ ভ্যানটি পালাতে সক্ষম হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ফজরের নামাজ শেষে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৮:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২