ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

ছাত্রীকে নিয়ে পালানো সেই প্রধান শিক্ষক গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালানো অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে নাটোর র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ (৪৮) উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানায়, গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী এসএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই দিন রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা ফিরোজ আহমেদসহ দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে ভয়-ভীতি দেখিয়ে ওই পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও অভিযুক্ত ফিরোজ আহমেদ পালিয়ে যায়। পরে র‌্যাব গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক

ছাত্রীকে নিয়ে পালানো সেই প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২