ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে ক্ষমতার বলয় ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম ৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল নায়েব ফিরোজের ‘রাজত্বে’ কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়ন ভূমি অফিস বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তকারী যুবক মোটরসাইকেলসহ ডিবি পুলিশ হাতে গ্রেপ্তার  অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন অপু ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী

রাশিয়ার হাতে বাখমুত ছাড়বে না ইউক্রেন, আপ্রাণ লড়াই সেনাদের

ইউক্রেনের বাখমুত শহর দখল করতে চাইছে রাশিয়া। তবে কোনোভাবেই শহরটি হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আর তাই রাশিয়ার কবল থেকে গুরুত্বপূর্ণ এই শহরটি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।

কিয়েভ জানিয়েছে, তারা কিছুতেই রাশিয়ার সামরিক বাহিনীকে বাখমুত দখল করতে দেবে না। মূলত বাখমুত হলো পূর্ব ইউক্রেনের প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি শহর যা গত কয়েক মাস ধরে রাশিয়ার সেনা সদস্যরা দখল করতে চাইছে।

ইউক্রেন জানিয়েছে, তাদের সেনাবাহিনী এই শহরকে বাঁচাবে। তারা কোনোভাবেই রাশিয়ার সেনাকে শহরটি দখল করতে দেবে না।

ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সামরিক বাহিনী ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলারও চেষ্টা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘বাখমুত-সহ ডনবাস এলাকায় কষ্টকর ও কঠিন লড়াই হচ্ছে। সেখানে ইউক্রেনের যে সেনারা লড়ছেন, তাদের সাহস, শক্তি ও লড়াইকে আমি সম্মান জানাই।’

ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই এলাকায় কঠিন লড়াই হচ্ছে। তবে শহর এখনও ইউক্রেনের দখলে আছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জার্মানির একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘প্রতিদিন ৫০০ জন রুশ সেনা হয় মারা যাচ্ছে বা আহত হচ্ছে’। তবে প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া এই পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি

রাশিয়ার হাতে বাখমুত ছাড়বে না ইউক্রেন, আপ্রাণ লড়াই সেনাদের

আপডেট সময় ০৪:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩