ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেপ্তার চারজন

কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২৭ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ময়নুল ইসলাম (৩৮), জসিম আহমদ (২৮) ও আল আমিনকে (২৩) গ্রেপ্তার করে।

এ সময় অন্য একটি পৃথক অভিযানে কুলাউড়া পৌরসভার স্কুলচৌমুহনী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সুবুদ উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত চার কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার (১০ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেপ্তার চারজন

আপডেট সময় ০৩:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২