ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন

তালিবানি শিক্ষানীতির প্রতিবাদ জানানো সেই শিক্ষককে প্রকাশ্যে মারধর

আফগানিস্তানে নারীদের বিষয়ে তালিবানি শিক্ষানীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কাবুলের এক অধ্যাপক। তাকে জনগণের সামনে শাস্তি দিল তালিবান সরকার। 

প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পর সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে অসম্মানজনক ভাবে নিয়ে যাওয়া হয় অজানা কোথাও। তারপর থেকে আর অধ্যাপকের খোঁজ মিলছে না।

কাবুলের ওই অধ্যাপকের নাম ইসমাইল মাসাল। সাংবাদিকতা নিয়ে কাবুলের বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি।

তালিবান সরকারের শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে নিজের উচ্চশিক্ষার সার্টিফিকেট ছিঁড়েছিলেন মাসাল।

অধ্যাপক মাসাল সেই দুঃসাহসেরই জবাব পেলেন বলে ধারণা করছেন অনেকে। তালিবান সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল হক হামাদ একটি টুইট করে জানিয়েছেন, শিক্ষক মাসাল গত কিছু দিন ধরেই সরকারের বিরোধিতা করে উস্কানিমূলক কাজ কর্ম করছেন। তাই তদন্তের সুবিধার জন্যই তাকে আটক করা হয়েছে। যদিও তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি হামাদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

তালিবানি শিক্ষানীতির প্রতিবাদ জানানো সেই শিক্ষককে প্রকাশ্যে মারধর

আপডেট সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩