ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

আবারও অবসরের ইঙ্গিত দিলেন মেসি

লিওনেল মেসির অবসরে যাওয়া নিয়ে যে জল্পনা ছিল বিশ্বকাপ জয়ের পর তা থামে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরও কয়েকটা ম্যাচ খেলাই এখন তার লক্ষ্য বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এর এক মাস যেতে না যেতেই ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি ফুটবলার।

এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমার ফুটবলজীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যা আমি স্বপ্নে দেখতাম, জাতীয় দলের হয়ে তা সব কিছু অর্জন করেছি। অনবদ্য ভাবে আমার ফুটবলজীবন শেষ হতে চলেছে।

তিনি আরও বলেছেন, যখন শুরু করেছিলাম, কখনও কল্পনাও করিনি আমার জীবনে এ রকম কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তারপরে বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার।

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই মেসি ইঙ্গিত দিয়েছিলেন শেষ বারের মতো বিশ্বকাপে খেলার। কিন্তু ৩৬ বছর পরে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করার পরে তার গলায় শোনা গিয়েছিল ভিন্ন সুর। তবে স্পষ্ট জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই। ফাইনালের পরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলে দিয়েছিলেন, আর্জেন্টিনা জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আবারও অবসরের ইঙ্গিত দিলেন মেসি

আপডেট সময় ১২:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩