ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুলাউড়ায় গৃহবধূর আত্মহত্যা

কুলাউড়ায় কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সারি উরাং (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২ অক্টোবর) রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সারি উরাং ওই বাগানের শ্রীবাস দাসের স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বিকেলে পূজো দেখতে বাড়ির লোকজন মন্দিরে যান।

এরপর সন্ধ্যার কোনো এক সময় গৃহবধূ সারি উরাং বাড়ির পাশে একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাতে বাড়ির লোকজন ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে কাঁঠালগাছে গলায় ফাঁস লাগানো তার লাশ দেখতে পান।

পরে তারা দ্রুত পুলিশকে খবর দিলে থানার এসআই নাইমুল হাসান ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কুলাউড়ায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০১:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২