ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

১২ হাজার কর্মী ছাঁটাইয়ের আগেই বেড়েছিল গুগল প্রধানের বেতন

দিন কয়েক আগেই গুগল প্রধান সুন্দর পিচাই তার সংস্থায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। ওই সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবেই তার বলেও জানিয়েছিলেন পিচাই। 

এবার জানা গেল, পিচাইয়ের ‘দুর্দান্ত পারফরম্যান্স’-এ খুশি হয়ে গত ডিসেম্বরেই গুগল তার বেতন বিপুল অংকে বাড়িয়েছে। এক দিকে নিজের বেতন বৃদ্ধি, অন্য দিকে নিজের সংস্থাতেই বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই— পিচাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

পিচাই দাবি করেছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হলো অতিরিক্ত কর্মী নিয়োগ। তিনি জানিয়েছিলেন, গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন।

সম্প্রতি গুগলের কর্মীদের ‘গুগলার’ বলে সম্বোধন করে একটি মেইল করেন পিচাই। সেখানে তিনি লিখেছিলেনন, আপনাদের সকলকে আমার একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে সরিয়ে ফেলা হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু’বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

১২ হাজার কর্মী ছাঁটাইয়ের আগেই বেড়েছিল গুগল প্রধানের বেতন

আপডেট সময় ১২:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩