ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

অ্যাপলের নতুন আইওএসে ভয়ানক ত্রুটি

অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৬’ আনার পরপরই আইফোনের ব্যাটারি বেশি খরচ হওয়া, ক্যামেরা কাঁপা, কপি-পেস্টের সমস্যা ও পর্দা কালো হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ফলে অনেকটা বাধ্য হয়েই আইওএস ১৬-এর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। এরপরেও নতুন করে আইওএস ১৬ তে ভয়ানক ত্রুটির সন্ধান মিলেছে।

ইকুইনাক্স নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে ‘মেইলজ্যাক’ নামের ত্রুটি শনাক্ত করেছে । নিজেদের তৈরি ভিপিএন ট্র্যাকারের মাধ্যমে এ ত্রুটির সন্ধান পেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।  প্রতিষ্ঠানটি দাবি করছে, এ ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই-মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই-মেইল অ্যাপ অকার্যকর করা যায়। ফলে আইফোন বা আইপ্যাড থেকে ই-মেইল অ্যাপ ব্যবহার করতে পারেন না ব্যবহারকারীরা।

এসব ই-মেইলে বিশেষ ধরনের কোডযুক্ত বার্তা ব্যবহার করায় এ সমস্যা হয়। নতুন আইওএসে চাইলেই মুছে ফেলা যায় না ই-মেইলগুলো। ফলে যেকোনো মুহূর্তে সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা। ইকুইনাক্সের দেওয়া তথ্য মতে, আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে না মিললেও আগের সংস্করণগুলোতে চলা আইফোন ও আইপ্যাড থেকে সন্দেহজনক ই-মেইলগুলো সহজেই মুছে ফেলা যায়।

নতুন অপারেটিং সিস্টেমে ই-মেইল অ্যাপও হালনাগাদ করেছে অ্যাপল। আর হালনাগাদ করার পরই এ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আইওএস ১৬-তে এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাড ব্যবহার করে সন্দেহজনক ই-মেইলগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইকুইনাক্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

অ্যাপলের নতুন আইওএসে ভয়ানক ত্রুটি

আপডেট সময় ১২:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২