ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিয়ানীবাজারের ১০ কিলোমিটার জনপদ, ব্লক নির্মাণের দাবিতে ফুঁসছে এলাকাবাসী
১০ মামলা উপেক্ষা করে পদোন্নতির তোড়জোড়

বন অধিদপ্তরে পদোন্নতি ঘিরে প্রভাবশালী কর্মকর্তাদের সিন্ডিকেটের দৌরাত্ম্য, ৩০০ কর্মীর কাছ থেকে অর্থ আদায়

বিচারাধীন ১০ মামলা উপেক্ষা করে ফরেস্টার থেকে ডেপুটি রেঞ্জার এবং ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় বন অধিদপ্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন, বিধিমালা উপেক্ষা ও মামলার তথ্য গোপন করে একটি প্রভাবশালী সিন্ডিকেট পদোন্নতি বাণিজ্য চালাচ্ছে। নিম্ন ও উচ্চ আদালতে দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে পদোন্নতির কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।

বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বন বিভাগে পদোন্নতিকে কেন্দ্র করে একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। অভিযোগে আমীরুল হাসান, খান জুলফিকার, আব্দুল আহাদ, নাজমুল হাসান ও নাজমুল সর্দারসহ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে, যাঁদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি নেওয়া এবং মাঠপর্যায়ে সমন্বয়ের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, জ্যেষ্ঠতা বা কর্মদক্ষতার পরিবর্তে আর্থিক লেনদেনই পদোন্নতির প্রধান বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় তিন শতাধিক বনকর্মীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একাধিক কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে; যার একটিতে রেঞ্জার পদে পদোন্নতির খরচের অর্থ সংগ্রহে ব্যাচভিত্তিক সমন্বয়কের কথা বলা হয়েছে এবং অন্যটিতে হাটহাজারী রেঞ্জের ডেপুটি রেঞ্জার সাইফুলের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার আলোচনা শোনা গেছে। ভুক্তভোগী এক বনকর্মীর দাবি, ৩০০ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে তোলা হলেও দেড় কোটি টাকা সংগ্রহ করা সম্ভব, যা দিয়ে সংশ্লিষ্ট মহলকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

ভুক্তভোগী কর্মকর্তাদের ভাষ্য, ১৯৮৫ সালের নিয়োগবিধি অনুযায়ী ফিডার পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়। কিন্তু ২০১১ ও ২০১৯ সালের নিয়োগবিধি এবং ভূতাপেক্ষ পদোন্নতির আদেশের কারণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাকরিকাল ও জ্যেষ্ঠতায় বৈষম্য তৈরি হয়েছে বলে তাঁদের অভিযোগ। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জারিকৃত এক আদেশে ৪৫৪ জন ফরেস্টারকে ২০২০ সালের ১৩ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার পর এই অসন্তোষ আরও বাড়ে। ২০০৫ সালের ৭ জুলাই ফরেস্টার পদে যোগ দেওয়া এক কর্মকর্তা লিখিত আবেদনে জানান, ২০০৭ সালে তাঁর পদোন্নতির যোগ্যতা অর্জিত হলেও একই আদেশে নিয়োগপ্রাপ্ত ২০৩ থেকে ২৮৯ ক্রমিকের কর্মকর্তাদের ভূতাপেক্ষ তারিখ ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৯৯০ থেকে ১৯৯৬ সালে যোগ দেওয়া এবং ২০০০ ও ২০০৪ সালে রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত অনেককে পরবর্তী সময়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিচে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৮৯ জনের একটি সুপারিশপত্রে বিধি মেনে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কথা বলা হয়েছে।

নথিপত্র ও অভিযোগ অনুযায়ী, দুদকের মামলা, বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও একাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, আমীরুল হাসান কারাভোগ ও সাময়িক বরখাস্ত থাকা এবং ২০১৬ সালের গ্রেডেশন তালিকায় নাম না থাকলেও ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি পান এবং পরে রেঞ্জার পদের জন্য তদবির শুরু করেন। দুদকের মামলা চলমান থাকা অবস্থায় চিন্ময় মধু এবং একাধিক মামলার আসামি সুলতানুল আলম পদোন্নতি পান; পরবর্তীতে আদালতে হাজির হলে সুলতানুল আলমকে কারাগারে পাঠানো হয়। বঞ্চিতদের অভিযোগ, বিচারাধীন ১০ মামলা উপেক্ষা করেই সুপারিশ পাঠানো হচ্ছে এবং পদোন্নতির গ্রেডেশন তালিকার সাত নম্বর ক্রমিকে সিভিল পিটিশন নম্বর ৩৮৭১/২০২৬ ও ৩৮৭২/২০২৬-এর তথ্য উল্লেখ করা হয়নি, যদিও প্রধান বন সংরক্ষক (সিসিএফ) নিজেই ওই মামলায় ওকালতনামায় স্বাক্ষর করেছিলেন বলে আইনজীবী আজিজ মোর্শেদ নিশ্চিত করেছেন।

আদালত ও নথি সূত্রে জানা গেছে, পদোন্নতিসংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে ৭টি এবং উচ্চ আদালতে ৩টিসহ অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে। রতন লাল মহতের করা প্রথম মামলায় প্রাথমিকভাবে স্থগিতাদেশ এলেও পরে তা প্রত্যাহার করা হয়। প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-৩-এ একাধিক মামলা ছাড়াও আপিল বিভাগে সিভিল পিটিশন রয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনালের ১১০/২৬ নম্বর মামলায় বাদী ওমর ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি নিজে হাজির না হয়ে অন্য কর্মকর্তাদের পাঠান বলে আদালত সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক ভূঁইয়া বলেন, মামলাগুলো উচ্চ আদালতে অপেক্ষমাণ থাকা এবং সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো সত্ত্বেও কীভাবে পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির জানান, নিম্ন আদালতের মামলায় পদোন্নতি প্রক্রিয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই এবং উচ্চ আদালতের সাম্প্রতিক মামলা সম্পর্কে তিনি অবগত নন; পাশাপাশি কারও নাম ব্যবহার করে অর্থ আদায় করা হলে তার দায়ভার তিনি নেবেন না। অন্যদিকে, পিএসসির ১৫ নম্বর ইউনিটের পরিচালক মো. আলতাফ হোসেন জানান, মামলায় আদালতের নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি কার্যক্রম চালাতে আইনগত বাধা নেই এবং উচ্চ আদালতের কোনো নোটিশ তাঁর কাছে পৌঁছায়নি। শেষ পর্যন্ত বিচারাধীন ১০ মামলা উপেক্ষা করে নেওয়া পদক্ষেপের আইনি ও প্রশাসনিক সুরাহার দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ

১০ মামলা উপেক্ষা করে পদোন্নতির তোড়জোড়

বন অধিদপ্তরে পদোন্নতি ঘিরে প্রভাবশালী কর্মকর্তাদের সিন্ডিকেটের দৌরাত্ম্য, ৩০০ কর্মীর কাছ থেকে অর্থ আদায়

আপডেট সময় ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬