ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা নয়, সহায়তা চান খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান বলেছেন, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায়, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। একই সঙ্গে এ অর্থায়ন যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

বুধবার (১১ নভেম্বর) আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খলিলুর রহমান বলেন, আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি অংশ নেন। তাঁর বার্তা ছিল স্পষ্ট—জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায়, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

তিনি বলেন, তিনটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এগুলো হলো—ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের প্রক্রিয়া সহজ করা অর্থাৎ নথিপত্রের সংখ্যা কমিয়ে অনুমোদনপ্রক্রিয়া দ্রুততর করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যাতে দেশগুলোর নিজস্ব পরিকল্পনাগুলোকে অর্থায়নের উপযোগী প্রকল্পে রূপান্তর করা যায়।

খলিলুর রহমান বলেন, সহনশীল শর্তে অর্থায়নের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কেবল আয় নয়, বরং ঝুঁকির মাত্রাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। এ অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় নারী ও তরুণদের অংশগ্রহণ থাকা প্রয়োজন।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এই অগ্রাধিকারগুলো এগিয়ে নিয়ে যাবে। আসুন, আজ থেকেই জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপকারে আসার মতো কার্যকর করে তুলি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা নয়, সহায়তা চান খলিলুর রহমান

আপডেট সময় ০৩:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬