ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

রংপুরে ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকা

সাংবাদিকদের কল্যাণে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মধ্যে মোট ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ তালিকায় প্রয়াত চার সাংবাদিকের পরিবারের সদস্যরাও রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

বিতরণ করা চেকের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার একজন করে সাংবাদিক রয়েছেন। সহায়তাপ্রাপ্তদের মধ্যে প্রয়াত চার সাংবাদিকের পরিবারের সদস্যরাও রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিস্টফার হিমেল রিছিল।

এ সময় বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজাসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার মাজহারুল মান্নান।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

রংপুরে ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকা

আপডেট সময় ০৫:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬