ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

সোমবার (৯ নভেম্বর) তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান যাচাই করেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতাল প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান সমুন্নত রাখা এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি সাবমার্জিবল পাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক

আপডেট সময় ১২:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬