ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গণপিটুনির শিকার বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বায়জীদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, গত শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদসংলগ্ন একটি বাড়িতে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা বায়জীদ হোসেন মিঠুকে হাতেনাতে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, মিঠু বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন। পুলিশ তাঁর ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে ৫টি আপত্তিকর ভিডিও পাওয়ার কথা জানিয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আপডেট সময় ১২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬