ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুম (লাল শাপলা) গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন শেখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন সমবায়ী ও সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, সমবায়ী ও শিক্ষক তপন অধিকারী, সিপন ঘরামী, সমবায়ী বেবী পান্ডে এবং নির্মলেন্দু ঢালী প্রমুখ।

বক্তারা সমবায়ের মাধ্যমে কোটালীপাড়ার অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে দলমতনির্বিশেষে সবার সম্মিলিত অবদানের আহ্বান জানান। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় ০৬:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬