ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই গুটিয়ে গেল সমবায় মেলা, উঠেছে প্রশ্ন

জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয়েছিল এক দিনব্যাপী সমবায় মেলা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও উদ্বোধনই হয় দুপুরে। আর উদ্বোধনের মাত্র পাঁচ মিনিটের মধ্যে মেলা গুটিয়ে নিতে শুরু করেন বিভিন্ন স্টলের দায়িত্বে থাকা ব্যক্তিরা। ফলে দিনব্যাপী মেলার আয়োজন কার্যত শেষ হয় কয়েক মিনিটেই। এ ঘটনায় মেলার উদ্দেশ্য ও আয়োজনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার (৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সমবায় সংগঠনের অংশগ্রহণে মোট ১০টি স্টল সাজানো হয়। এসব স্টলে সংগঠনগুলোর উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছিল।

আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টায় মেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে মেলা উদ্বোধন না হওয়ায় স্টলগুলোতে পণ্য বিক্রি শুরু করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে দুপুর ২টা ৫০ মিনিটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পর অতিরিক্ত জেলা প্রশাসক ও সমবায় বিভাগের কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। তাঁদের পরিদর্শন শেষ হতে না হতেই প্রায় পাঁচ মিনিটের মধ্যে স্টলমালিকেরা পণ্য গুছিয়ে নিতে শুরু করেন। একপর্যায়ে স্টলগুলো ফাঁকা হয়ে যায়। ফলে মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ, পণ্য প্রদর্শন কিংবা সমবায় কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ কার্যত তৈরি হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টরা বলেন, সমবায় মেলা কেবল আনুষ্ঠানিকতা রক্ষার আয়োজন হতে পারে না। এ ধরনের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো, সমবায় সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধরা এবং তাদের উৎপাদিত পণ্য সম্পর্কে মানুষকে জানানো। মানুষ মেলায় আসবে, পণ্য দেখবে, সমবায় সম্পর্কে জানবে। অথচ উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই যদি মেলা শেষ হয়ে যায়, তাহলে এমন আয়োজনের উদ্দেশ্য কী?

এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবালের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। মেলার সময়সূচি ও উদ্বোধনের পরপরই স্টল গুটিয়ে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় সাংবাদিকেরা বারবার এ বিষয়ে জানতে চাইলে তিনি তাঁর অধীনস্থ এক কর্মকর্তাকে ডেকে বলেন, ‘সাংবাদিকদের ৫০০ টাকা করে ধরায়া দাও, চলে যাবে।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমি জানতে চাইব এবং ব্যবস্থা গ্রহণ করব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই গুটিয়ে গেল সমবায় মেলা, উঠেছে প্রশ্ন

আপডেট সময় ০৬:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬