ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

৪ দফা দাবিতে ময়মনসিংহে এসডিএফ কর্মীদের মানববন্ধন

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীদের চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

চাকরির নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সম্মানজনক কর্মজীবনের দাবিতে রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত আরইএলআই প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের জনবল অংশগ্রহণ করেন। তাঁদের দাবি, চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

কর্মসূচিতে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা এসব কর্মীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। কর্মীদের জীবিকা, পরিবার-পরিজন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা কোনোভাবেই কাম্য নয়। আমরা করুণা নয়, আমাদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চাই।

কর্মকর্তা-কর্মচারীদের চার দফা দাবি হলো—

১. চাকরির মেয়াদ বৃদ্ধি: অবিলম্বে, অর্থাৎ ২৮ নভেম্বর ২০২৬-এর পূর্বে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করতে হবে।

২. হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ: ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণকারী সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না।

৩. নতুন প্রকল্পে নিয়োগ নিশ্চিত: নতুন প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করে বর্তমানে কর্মরত এবং ফেইজ আউট হয়ে যাওয়া সব (আরইএলআই/ফিশারিজ) স্টাফকে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দিতে হবে।

৪. দায়িত্বশীল নেতৃত্বের জবাবদিহি: ওপরের তিন দফা দাবি বাস্তবায়ন নিশ্চিত না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়; এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, বরং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করার পক্ষে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

তাঁরা বলেন, আমাদের দাবি স্পষ্ট, আমাদের অধিকার ন্যায্য। আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

৪ দফা দাবিতে ময়মনসিংহে এসডিএফ কর্মীদের মানববন্ধন

আপডেট সময় ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬