ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

ডামুড্যায় সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমালগাঁও এলাকার বিশ্বাসকান্দি মৌজায় সরকারি খাল বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট থাকায় স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও আবেদন করেও কার্যকর কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বাসকান্দি মৌজার ১১৪৭ নম্বর সরকারি খালটি এলাকার পানিপ্রবাহ ও নিষ্কাশনের অন্যতম মাধ্যম। পাশাপাশি কৃষিজমিতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতেও খালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু খালটির বিভিন্ন অংশ বালু দিয়ে ভরাট করে রাখায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, কৃষিজমির ক্ষতি এবং সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কাজে নানা সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল ভরাট করে সেখানে অবৈধ স্থাপনা ও বাথরুম নির্মাণের মাধ্যমে দখল করে রাখা হয়েছে। এতে শুধু সরকারি সম্পত্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং এলাকার পরিবেশ ও কৃষিব্যবস্থাও হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিশ্বাসকান্দি গ্রামের সরকারি খালটি ভরাট করে রাখার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ডামুড্যা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিদর্শনের পর ভরাট করা খালটি কেটে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি। এখনো খালটি আগের মতোই ভরাট অবস্থায় রয়েছে। সরকারি নিয়ম উপেক্ষা করে এভাবে খাল দখল করে রাখা হচ্ছে বলেও তিনি জানান।

অন্যদিকে কনেশ্বর ভূমি অফিসের তহশিলদার শরীয়ত উল্লাহর বক্তব্যে জানা যায়, চর মালগাঁও মডের হাট থেকে প্রবাহিত সরকারি খালের বিশ্বাসকান্দি অংশে জনৈক ছমেদ বেপারী, শাহ আলম বেপারী, মোশাররফ বেপারী, মোক্তার বেপারী, মকবুল বেপারী ও আব্দুর রব বেপারীর বিরুদ্ধে সরকারি খালে বালু ভরাট এবং বাথরুম স্থাপনের মাধ্যমে অবৈধভাবে দখলে রাখার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তাঁর প্রতিবেদনে সরকারি খাল ভরাট ও অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ দখল উচ্ছেদের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে খালটি উদ্ধারের দাবিতে স্থানীয় বাসিন্দারা ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে। তবে আবেদন করার পরও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। জনস্বার্থে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা জরুরি। তাই দ্রুত সরেজমিনে তদন্ত করে সরকারি খালটি অবৈধ দখলমুক্ত, বালু অপসারণ এবং আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে ডামুড্যা উপজেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি খালটি উদ্ধার করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ডামুড্যায় সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট সময় ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬