রংপুরের পীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন চৌধুরী পলাশ, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, শিক্ষক ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, বিএনপি নেতা শহিদুল ইসলাম সেবু, উপজেলা জামায়াতের আমির ও সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. কাওছার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন আহমেদ এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তাঁরা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
তারিকুল ইসলাম তারিক-পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

























