ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কুমিল্লায় তিন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দিল সিটি করপোরেশন

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দি থাকা তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিপাহি-জনতা ও সর্বস্তরের মানুষ এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করে এনেছিলেন। দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

রোববার (৮ নভেম্বর) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু এসব কথা বলেন।

জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার তিনজন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তাঁর ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এ ছাড়া সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ।

পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কুমিল্লায় তিন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দিল সিটি করপোরেশন

আপডেট সময় ০৩:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬