কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে ভিংলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভিংলাবাড়ীসহ আশপাশের এলাকায় মাদক বিক্রির সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান-কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 

























